ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ: তাপসী পান্নু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 July, 2021, 11:44 AM

শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ: তাপসী পান্নু

শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ: তাপসী পান্নু

তাপসী পান্নুর বিয়ের খবর নিয়ে তুমুল হইচই চলছে বলিউডে। গুঞ্জন রটেছে, খুব শিগগিরই নাকি তাপসী বিয়ে করতে চলেছেন। তবে এর মধ্যে তাপসীই নিজেই জানিয়ে দিলেন বিয়ে নিয়ে তার প্ল্যানিংয়ের কথা।

ভারতের স্থানীয় গণমাধ্যম বলছে সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়েছেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ে করার প্ল্যান করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেবো।’

খবর ছড়িয়েছে সাবেক ব্যাডমিন্টন কোচ ম্যাথু বোয়ের সঙ্গেই সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাপসী। মোটামুটি সব ঠিকঠাক চললে নাকি ম্যাথুর গলাতেই মালা দেবেন তিনি। তবে আপাতত তাপসী শুধু মন দিতে চান সিনেমাতেই। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’। হাতে রয়েছে ক্রিকেটার মিথালি রাজের বায়োপিক।

সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status