ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
২৪ ঘণ্টায় রাজধানীতে রেকর্ড ১১শ জন গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 7:17 PM

২৪ ঘণ্টায় রাজধানীতে রেকর্ড ১১শ জন গ্রেফতার

২৪ ঘণ্টায় রাজধানীতে রেকর্ড ১১শ জন গ্রেফতার

করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগতি থাকায় আগামী ১৪ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাড়িয়েছে সরকার।  এ সময় অকারণে বাড়ি থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে যারা অকারণে বাইরে বের হয়েছেন এমন এক হাজার ১০২ জনকে লকডাউনের সপ্তম দিনে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।  

এ দিন ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এরআগে মঙ্গলবার কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়। এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status