ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ঘুরতে বেরিয়ে শাস্তির মুখে এএসআই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:20 PM

ঘুরতে বেরিয়ে শাস্তির মুখে এএসআই

ঘুরতে বেরিয়ে শাস্তির মুখে এএসআই

কঠোর লকডাউনে ঘুরতে বেরিয়ে শাস্তির মুখে পড়েছেন বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই কামরুজ্জামান। রোববার দুপুরে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পড়েন তিনি। এ সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলা মোড়ে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি হাজির হন। তাদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা। তারা মোটরসাইকেলে তেল ভরার জন্য বেরিয়েছেন বলে জানান।

মোটরসাইকেল চালাচ্ছিলেন কামরুজ্জামান। তিনি নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার এএসআই হিসেবে দাবি করেন। তবে তার তখন কোনো ডিউটি ছিল না। এছাড়া কোনো পরিচয়পত্রও দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্রও সঙ্গে ছিল না।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ের কাজ তদারকি করছেন পুলিশ কমিশনার। প্রতিদিন মেট্রো এলাকাজুড়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম।

তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা রয়েছে। তাই সবার জন্যই আইন সমান। পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন আইনের গতিতে চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status