ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
‘মন্ত্রী’ হলেন শহীদুজ্জামান সেলিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:22 PM

‘মন্ত্রী’ হলেন শহীদুজ্জামান সেলিম

‘মন্ত্রী’ হলেন শহীদুজ্জামান সেলিম

মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা শহীদুজ্জামান সেলিম চলচ্চিত্রেও নিজেকে চিনিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার নির্মাতা তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে। ছবিতে তিনি একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

এই ছবিতে তার সহ-অভিনেতা শাকিব খান। গত বছরও শাকিব খান আর শহীদুজ্জামান সেলিম ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করেছেন। কয়েক দিন আগে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

নতুন সিনেমার প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, টিমটা তারুণ্যনির্ভর। গতি আছে, স্বপ্ন আছে। আমার বিশ্বাস, সুন্দর কিছু একটা দর্শকেরা পাবেন।

সিনেমার পরিচালক তপু খান বললেন, এই সিনেমার গল্প চূড়ান্ত হওয়ার পর থেকেই এই চরিত্রের জন্য একটা নামই মাথায় ঘুরছিল, তিনি শহীদুজ্জামান সেলিম ভাই।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের নায়িকা শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভি সূত্রে জানা গেছে, আর ১০ দিনের শুটিং হলেই সিনেমার কাজ শেষ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status