|
মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধু নিহত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধু নিহত নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সাথে বাড়ি থেকে জরুরী কাজে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই নারী। পথিমধ্যে বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে চলে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হয়। ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
