|
ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
|
![]() ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩ সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, ২৪ ঘন্টায় করোনার সংক্রমনের হার আক্রান্তের হার ৩৮.৬৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭’শ ৪ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১’শ ১৯ জন। তিনি আরও জানান, প্রতিদিন নতুন নতুন রোগি ভর্তি হচ্ছে। রোগিদের বাড়তি চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
