ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ মেডিকেলে আরো ১১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 11:27 AM

ময়মনসিংহ মেডিকেলে আরো ১১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরো ১১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রোববার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরে সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম (৪০)। ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ন পাল (৭৫) ও টাঙ্গাইল শফিপুরের শামসুল হক (৭০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালরের রাশিদা বেগম (৬০), জামালপুর সদরের আব্দুর রশিদ (৬৫), গাজীপুর শ্রীপুরের হেলাল মিয়া (৪০) ও সুমতি পাল (৩৫)।

ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে ২২ জনসহ মোট ২৭২ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।’

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৭১৭টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৩২ জন, ঈশ্বরগঞ্জের দুজন, মুক্তাগাছার তিনজন, গৌরীপুরের চারজন, ত্রিশালের ১৪ জন, ভালুকার দুজন, ফুলবাড়িয়ার তিনজন, ফুলপুরের তিনজন, তারাকান্দার পাঁচজন, হালুয়াঘাটের একজন, গফরগাঁওয়ের পাঁচজন, নান্দাইলের ১০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status