ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
খুলনায় করোনায় মৃত্যু আরো ১৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 11:25 AM

খুলনায় করোনায় মৃত্যু আরো ১৫

খুলনায় করোনায় মৃত্যু আরো ১৫

খুলনার পৃথক তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাতজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন ও খুলনা জেনারেল হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকি একজনের উপসর্গ ছিল।

তিনি আরো বলেন, সকাল পর্যন্ত ১৩০ শয্যার বিপরীতে ১৯৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ১০২ জন, ইয়ালো জোনে ৫৫ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জনকে চিকিৎসাধী দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয় মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ১২০ শয্যার করোনা ইউনিটে ১১৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আট জন এবং এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৩ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ায় বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা। গতকাল বিকেল থেকে ল্যাব চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, দ্রুত ল্যাব চালুর চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status