ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী
জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর
প্রকাশ: Saturday, 3 July, 2021, 11:50 AM
সর্বশেষ আপডেট: Saturday, 3 July, 2021, 11:55 AM

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, নিষ্ঠা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০২০-২০২১ অর্থবছরে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার – ২০২১ পেয়েছেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীণ চৌধুরী। পুরষ্কার হিসেবে তিনি একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পেয়েছেন। বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ এ পুরস্কারটি তুলে দেন।

পুরস্কার প্রাপ্তিতে ইউএনও সাবরীণ চৌধুরী- কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, ডিডিএলজি মোঃ সফিউজ্জামান ভুইয়া ও সকল অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা শুদ্ধাচার যাচাই বাছাই কমিটি, সদরের ইউএনও মোহাম্মদ মাসুম, রামগতি ও রামগঞ্জ এর ইউএনও, কমলনগরের ইউএনও, রায়পুরের এসিল্যান্ড আখতার জাহান সাথীসহ অন্যান্য সকল এসিল্যান্ড এবং কালেক্টরেটের প্রশাসন পরিবারের সকল অনুজ সহকর্মীদের প্রতি।

আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, রায়পুর পৌরসভার সাবেক ও বর্তমান মেয়র, ভাইস চেয়ারম্যানবৃন্দ, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক ও বর্তমান কাউন্সিলরবৃন্দ, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলার সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ, ভূমি পরিবার এবং ইউএনও অফিসের সহকর্মীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, সংস্কৃতিকর্মী, রায়পুরের সাংবাদিকবৃন্দ এবং সকল শ্রেণিপেশার মানুষকে, যাদের সর্বাত্মক সহযোগিতার কারণেই কর্মক্ষেত্রে তিনি এ সম্মাননা অর্জন করতে পেরেছেন।

তিনি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বলেন, আমার পরিবারের সদস্যদের বিশেষ করে আমার বাবা-মা, আমার ছোট্ট ত্রিরাভ যাকে বঞ্চিত করে আমার নিরন্তর ছুটে চলা এবং আমার জীবনসঙ্গীকে, যার সকল প্রতিকূলতায় নিরব সহযোগিতায় আমাকে সাহস ও শক্তি যোগায়, যাদের ছাড়া আমি অচল।

পুরস্কারপ্রাপ্ত রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীণ চৌধুরী বলেন, যে কোন প্রাপ্তি এবং কাজের স্বীকৃতি নিঃসন্দেহে কর্মস্পৃহাকে অনেকগুন বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি ভবিষ্যতে আমাকে আরও বেশি দায়িত্বশীল এবং অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে নিজের সর্বোচ্চ শ্রম, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে যেন নিয়োজিত রাখতে পারি সকলের কাছে এই দোয়াই একান্ত কাম্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status