ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সবচেয়ে বেশি সন্তান থাকা পরিবার পাবে পুরস্কার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 4:46 PM

সবচেয়ে বেশি সন্তান থাকা পরিবার পাবে পুরস্কার!

সবচেয়ে বেশি সন্তান থাকা পরিবার পাবে পুরস্কার!

সম্প্রতি ভারতের আসাম রাজ্য দুই সন্তান নীতি কার্যকর করেছে। আরও রাজ্য এমন পদক্ষেপের দিকে অগ্রসর হতে চাইছে। অথচ মিজোরাম রাজ্য যেন পুরো উল্টো পথে হাঁটছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া রয়তে জানিয়েছেন, তার আসনে সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে ১ লাখ রুপি পুরস্কার দেয়া হবে! খবর সংবাদ প্রতিদিনের।

গত রোববার ছিল বাবা দিবস। সেই উপলক্ষেই এই ঘোষণা দিয়েছেন মিজোরামের ক্রীড়ামন্ত্রী। তিনি আইজল পূর্ব-২ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই আসনে যে পরিবারের সন্তান সংখ্যা সবচেয়ে বেশি থাকবে তাদের তিনি পুরষ্কার দেয়ার কথা জানিয়েছেন। কিন্তু সেই সন্তান সংখ্যা সর্বাধিক কত হতে পারে, সে সম্পর্কে কিছুই জানাননি তিনি।

কিন্তু কেন এমন অদ্ভুত ঘোষণা করলেন রবার্ট। আসলে পুরো দেশের বিবেচনায় মিজোরামের জনসংখ্যার ঘনত্ব একেবারেই আলাদা। যেখানে পুরো ভারতে প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন বাস করে। সেখানে মিজোরামের জনসংখ্যার ঘনত্ব মাত্র ৫২ জন!

রবার্ট বলেন, বন্ধ্যাত্বের হার ও কমতে থাকা জনসংখ্যার ঘনত্ব বহু বছর ধরেই রাজ্যের উদ্বেগের অন্যতম বিষয়। আর সে কারণেই তিনি এমন ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি জানান, তারই ছেলে যে উত্তর-পূর্বের পরামর্শদাতা সংস্থার মালিক, সেই সংস্থাই ১ লাখ রুপির পুরস্কারমূল্যটি স্পনসর করবে। প্রসঙ্গত, আইজল এফসি-র মালিক রবার্টের ক্লাবেরও প্রধান স্পনসরও ওই সংস্থাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status