ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পর্ন ভিডিও দেখিয়ে নিজের দুই কিশোরী মেয়েকে ধর্ষণ করতেন বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 4:44 PM

পর্ন ভিডিও দেখিয়ে নিজের দুই কিশোরী মেয়েকে ধর্ষণ করতেন বাবা

পর্ন ভিডিও দেখিয়ে নিজের দুই কিশোরী মেয়েকে ধর্ষণ করতেন বাবা

পর্ন ভিডিও দেখিয়ে নিজের দুই ‍কিশোরী মেয়েকে ধর্ষণ করতে এক ব্যক্তি। এ ঘটনায় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ৩০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ১৫ বার চাবুক মারারও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার ব্রুনেইয়ের হাইকোর্ট এই রায় দেন। খবর ব্রুনেই বুলেটিনের।

জুডিশিয়াল কমিশনার আব্দুল্লাহ সোয়েফরি বলেন, সরকারি কৌঁসুলিরা ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তবে ভুক্তভোগীদের সুরক্ষার কথা ভেবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি আদালত। এই ব্যক্তির বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছিল।

সরকারি কৌঁসুলি আতিয়াহ বিনতি আবাস জানান, সাক্ষ্যপ্রমাণের মধ্যে ওই দুই কিশোরীর জবানবন্দিও রয়েছে। মূলত ওই জবানবন্দির প্রেক্ষিতেই দুই কিশোরীর বাবাকে এই সাজা দেয়া হয়। সরকারি কৌঁসুলি জানান, ২০১৭ সালে ওই সময় তার ১৪ বছর বয়সী মেয়েকে দুইবার ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি।

পরে ২০১৮ সালে এক রাতে আবারও তার মেয়েকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এসময় তার মেয়েকে পর্ন ভিডিও দেখান তিনি। পরে নোংরা ভিডিও তৈরি করেন ওই ব্যক্তি। পরবর্তীতে ২০১৯ সালের আগস্ট মাসে আবারও নিজের মেয়েকে ধর্ষণ করেন ওই ব্যক্তি।

একই বছরের ফেব্রুয়ারি মাসে নিজের আরেক মেয়েকেও ধর্ষণ করেন ওই ব্যক্তি। তখন তার ওই মেয়ের বয়স ছিল ১২ বছর। ২০১৯ সালের জুন ও আগস্ট মাসে আরও দুইবার তাকে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় আদালতের কাছে কঠোর সাজার আবেদন জানান সরকারি কৌঁসুলি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status