ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
২৫ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ রিয়েলমি বাডস এয়ার ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 4:58 PM

২৫ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ রিয়েলমি বাডস এয়ার ২

২৫ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ রিয়েলমি বাডস এয়ার ২

অনেকেই বলেন সঙ্গীতে রয়েছে সঞ্জীবনী শক্তি! সম্পূর্ণরূপে সংগীত উপভোগ করতে, কথা বলতে চাই সেরা সঙ্গী। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন, স্টুডিও লেভেল সাউন্ড কোয়ালিটি, ২৫ ঘন্টা প্লে-ব্যাক-সহ রিয়েলমি বাডস এয়ার ২ হবে মিউজিকের সেরা সঙ্গী।


এর অসাধারণ ফিচার আপনাকে মিউজিকের অনন্য জগৎ থেকে ঘুরে আসার অসাধারণ অভিজ্ঞতা দিবে। অনেক তরুণ জনপ্রিয় মিউজিশিয়ানরাও রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহার করার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


রিয়েলমি বাডস এয়ার ২-এ আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোড, যা বাইরের কোনো উচ্চ শব্দ (২৫ ডেসিবল পর্যন্ত) ছাড়াই আপনাকে দিবে মিউজিকের প্রশান্ত জগতে বিচরণের অসাধারণ অভিজ্ঞতা। আর২ চিপ সম্বলিত এই বাডস এয়ার ২৫ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে সক্ষম এবং অনেক ক্ষুদ্র ফ্রিকোয়েন্সির শব্দও ফিল্টার করতে পারে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই মিউজিকের জগতে হারিয়ে যেতে পারবেন। বাডস এয়ার ২-এ ব্যবহৃত ডায়মন্ড গ্রেড কার্বন ডায়াফ্রাম মিউজিক স্টুডিও মানের সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করে। রিয়েলমি বাডস এয়ার ২-তে বেইজ বুস্ট+ বেইজ ইনহ্যান্সম্যান্ট সল্যুশন থাকার কারণে তরুণ শ্রোতারা অসাধারণ মিউজিক ও শ্রবণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে আপনি লাইভ রেকর্ডিং, ইলেকট্রনিক মিউজিক, রক মিউজিকসহ যেকোনো মিউজিকে বেইজ বাড়াতে পারবেন।


এখন যে কারো মনে প্রশ্ন জাগতে পারে এমন অনন্য সব ফিচার সমৃদ্ধ রিয়েলমি বাডস এয়ার ২ নিয়ে মিউজিশিয়ানদের অনুভূতি কী? সম্প্রতি, কয়েকজন মিউজিশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের মাঝে একজন হলেন তরুণ সঙ্গীতশিল্পী মাশা ইসলাম। তিনি বলেন, ‘যেহেতু আমি গান গাই এবং প্রচুর মিউজিক শুনি, তাই আমার কাছে গান শোনার সময় সাউন্ড কোয়ালিটি ভাল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়। রিয়েলমি বাডস এয়ার ২ এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোড বাইরের শব্দ ও কোনো বাঁধা ছাড়াই আমাকে মিউজিক শুনতে সাহায্য করেছে। প্রায়ই আমি আমার ভক্তদের সাথে যোগাযোগ বজায় রাখতে সামাজিক মাধ্যমে লাইভ করি। তখন রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহার করলে শ্রোতারা আমার কথা আরও স্পষ্ট শুনতে পারেন।’


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা সম্প্রতি তার শ্রোতাদের সাথে রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, রিয়েলমি বাডস এয়ার ২ সত্যিই অনেক চমৎকার। এর স্পিকার ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোডের পাশাপাশি ট্রান্সপারেন্সি মোডও অসাধারণ। ভিডিও কলের সময় এই বাডস ব্যবহার করে আমি দুর্দান্ত অভিজ্ঞতা পেয়েছি। এক জোড়া ইয়ার বাডস থেকে আপনি যা যা আশা করেন, তার সবই এই রিয়েলমি বাডস এয়ার ২-তে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি খুব দ্রুত চার্জ হয় এবং দামও যথেষ্ট সাশ্রয়ী।


দেশের ইন্ডি মিউজিক জগতের জনপ্রিয় শিল্পী প্রগতা নাওহা তার ‘ফিভার ড্রিম’ গানটি রিয়েলমি এয়ার বাডস ২ এর মাধ্যমে রেকর্ড করে শ্রোতাদের জন্য গেয়ে শোনান। তিনি বলেন, ‘রিয়েলমি বাডস এয়ার ২ এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং এর চার্জের সক্ষমতাও দুর্দান্ত। এগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় এবং টাচ-কন্ট্রোল্ড। এই এয়ার বাডসগুলো মিউজিশিয়ান ও মিউজিক লাভারদের পছন্দ মাথায় রেখে তৈরি করা হয়েছে। আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল্যাশন মোডটি, কারন এটি ব্যবহার করে বাইরে গান শুনলে কোনো এক্সটারনাল নয়েজ দ্বারা বিরক্ত হওয়ার সুযোগ থাকে না। তাছাড়া এতে রিয়েলমি লিঙ্ক অ্যাপও রয়েছে যার মাধ্যমে আপনার ইচ্ছেমতো অডিও সেটিংস করতে পারবেন। এই ইয়ার বাডসগুলো আপনাকে সবচেয়ে দুর্দান্ত অডিও অভিজ্ঞতা দেবে।’


রিয়েলমি বাডস এয়ার ২-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বাডস দিয়ে আপনি টানা ২৫ ঘন্টা প্লেব্যাক সময় পাবেন এবং মাত্র ১০ মিনিটের চার্জে শ্রোতারা ১২০ মিনিট নিরবছিন্নভাবে গান শুনতে পারবেন। এই অসাধারণ ইয়ার বাডসগুলোর বর্তমান বাজারমূল্য মাত্র ৪,৯৯৯ টাকা।


বিস্তারিত জানতে ভিজিটঃ https://cutt.ly/realme_BudsAir2 সম্প্রতি রিয়েলমি ঘোষনা দিয়েছে যে, মিউজিক লাভারদের জন্য সামনের দিনগুলোতে তারা আরও নতুন নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস বাজারে নিয়ে আসবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status