ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘরে চাল নেই, স্ত্রী-সন্তানরা না খেয়ে আছে শুনে ফাঁস দিলেন ব্যবসায়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 June, 2021, 9:16 PM

ঘরে চাল নেই, স্ত্রী-সন্তানরা না খেয়ে আছে শুনে ফাঁস দিলেন ব্যবসায়ী

ঘরে চাল নেই, স্ত্রী-সন্তানরা না খেয়ে আছে শুনে ফাঁস দিলেন ব্যবসায়ী

ঘরে চাল না থাকায় সন্তানেরা না খেয়ে আছে। স্ত্রীর কাছে এমন কথা শুনে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক ওষুধ ব্যবসায়ী। শুক্রবার দুপুরে মাগুরার নাকোল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, মৃত বিপ্লব কুমার রায় শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মৃত বিনয় কুমার রায়ের ছেলে। স্থানীয় নাকোল বাজারের একজন সৎ ব্যবসায়ী তিনি।

সাম্প্রতিককালে তার ব্যবসা ভালো যাচ্ছিলো না। এলাকায় বেশকিছুও ধারদেনায় পড়ে যান তিনি। আর তাই বাড়ির ৩ শতাংশ জমি পর্যন্ত বিক্রি করে দেনা পরিশোধ করেন। তারপরও স্ত্রী ও দুটি ছেলেমেয়ে নিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল তার।

নিহতের ছোটভাই বিজন রায় জানান, দুপুরে তিনি বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রী ডলি রায়কে খাবার দিতে বলেন। কিন্তু ঘরে চাল না থাকায় দুপুরে রান্না হয়নি। ছেলেমেয়েরাও না খেয়ে আছে। এমন কথা শোনার পর বাড়ির পাশে নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাজারে নিজের ওষুধের দোকানে ফিরে যান বিপ্লব।

পরবর্তীতে দুপুর ৩টার দিকে সেখানেই তিনি ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশী ব্যবসায়ীরা জানতে পেরে পুলিশকে খবর দেন।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ বলেন, আর্থিক সংকটের কারণে একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে থাকেন সেটি দুঃখজনক। আমরা অবশ্যই যথাসাধ্য ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status