ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিস্তি দিতে না পেরে দর্জির আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 June, 2021, 9:14 PM

কিস্তি দিতে না পেরে দর্জির আত্মহত্যা

কিস্তি দিতে না পেরে দর্জির আত্মহত্যা

চট্টগ্রামের রাউজানে বিষপানে সঞ্জিত বড়ুয়া নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার নতুনহাট ফতেনগর এলাকায় এ ঘটনা ঘটে।

সঞ্জিত বড়ুয়া ওই এলাকার হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে। এলাকায় একটি দর্জির দোকান ছিল তার।

স্থানীয়রা জানায়, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকান খুলেছিলেন সঞ্জিত। প্রথম দিকে ভালো চললেও করোনার কারণে গত এক বছর ধরে ব্যবসায় ধস নামে। ফলে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বিষপান করেন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বিকেলে ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনেন স্বজনরা। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status