ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোয়া মাহফিলে গানের তালে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 June, 2021, 8:39 PM

দোয়া মাহফিলে গানের তালে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

দোয়া মাহফিলে গানের তালে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে নাচলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। তার নাচের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১১ জুন) বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়ার মাহফিল’গানের তালে তালে নাচতে দেখা যায় কাদের মির্জাকে। তার নাচের ভিডিও অনেকে ফেসবুকে লাইভ করেন। যা মুহূর্তের মধ্যে ইউটিউব, ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে মেয়র কাদের মির্জাকে মাঝে রেখে অনুসারীরা গানের তালে তালে আনন্দ উচ্ছ্বাস করছেন। কাদের মির্জাও হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন।

আলোচনা সভা ও দোয়ার মাহফিলে কাদের মির্জা ঘোষিত উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র কাদের মির্জা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status