ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যেভাবে পরিচয় হয় রেলমন্ত্রীর সঙ্গে শাম্মী আকতারের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 June, 2021, 8:34 PM

যেভাবে পরিচয় হয় রেলমন্ত্রীর সঙ্গে শাম্মী আকতারের

যেভাবে পরিচয় হয় রেলমন্ত্রীর সঙ্গে শাম্মী আকতারের

রেলমন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিয়ে করবেন- বৃহস্পতিবার (১০ জুন) এমন খবর গণমাধ্যমে প্রচার হতে থাকে। আর এ বিষয়টি রেলমন্ত্রী নিজেই নিশ্চিত করেন বিভিন্ন গণমাধ্যমে। বিয়ের সংবাদটি প্রকাশ হওয়ার পরদিন শুক্রবার (১১ জুন) খবর এলো গত শনিবার (৫ জুন) বিয়ে করে ফেলেছেন রেলমন্ত্রী।

শুক্রবার (১১ জুন) সকালে বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন নিশ্চিত করেন। এছাড়া শুক্রবার (১১ জুন) বিরামপুরের শাম্মী আকতার মনিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিয়ে করেছেন, এ তথ্য আরটিভি নিউজ এর হিলি প্রতিনিধিকে নিশ্চিত করেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী।

জানা গেছে, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (৬৫) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণ করে শাম্মী আকতার মনিকে (৪২) বিয়ে করেছেন। শাম্মী আকতারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকায়। তিনি মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। শনিবার (৫ জুন) বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে লেখাপড়া শেষ করে হাইকোর্টে এক সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাকটিস করছেন। ২০ দিন আগে আইনি বিষয়ে পরামর্শ নেয়ার জন্য রেলমন্ত্রীর কাছে যান আমার বোন। সেখানে আমার বোনকে পছন্দ হয় মন্ত্রীর। ৫ জুন পারিবারিকভাবে আমার বোনের উত্তরার বাসায় বিয়ে সম্পন্ন হয় তাদের। এসময় বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী এবং কনে পক্ষে আমি ও আমার ভাই।

বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী জানিয়েছেন, ইতোপূর্বে শাম্মী আকতার মনির বিয়ে হলেও ২০১১ সালে তাদের ছাড়াছাড়ি হয়। তার প্রথম পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে। শাম্মীর বাবা আব্দুর রহিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুবাদে ১৯৮২ সাল হতে পাবনা থেকে সপরিবারে বিরামপুরে বসবাস করছিলেন। বিয়েতে রেলমন্ত্রীর পরিবারের কেউ উপস্থিত ছিল না।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নুরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা তিনজনই বিবাহিত। ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন রেলমন্ত্রী। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন নুরুল ইসলাম সুজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status