ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 7:22 PM

টাঙ্গাইলে যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার

টাঙ্গাইলে যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর রুহুল আমিন (২৫) নামের এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুহুল আমিন ঘাটাইল উপজেলার লাভলু মিয়ার ছেলে।


জানা যায়, রুহুল আমিন একজন মানসিক রোগী। সে প্রায়ই বাড়ির বাইরে থাকতো আবার আসতো। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল। 


স্থানীয় জবান আলী বলেন, আমি প্রতিদিন মাদলা খালে জাল দিয়ে মাছ ধরি। বুধবার সকালে জাল থেকে মাছ ছাড়াতে যাই। গিয়ে দেখি জালে মাছের বদলে লাশ আটকা পড়েছে। 
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রুহুল আমিন প্রায়ই ইন্দারজানি বাজারে আসতো। সে একজন মানসিক রোগি ছিল।


এ ব্যাপারে সখীপুর থানার এসআই শাহিনুর আলম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status