ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 7:21 PM

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডলকে স্থায়ীভাবে বরখাস্ত (অপসারণ) করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ দেয়া হয়।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, ভিজিডি কার্ডধারীদের প্রতিমাসে দুইশত টাকা জমা না দিয়ে উল্টো আরও ৫০ টাকা করে সঞ্চয় আদায়সহ জেলেদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম করেছে। ২০১৯-২০ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় শ্রমিকদের মাথাপিছু এক হাজার টাকা উত্তোলন ছাড়াও চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। বিধি-বিধান তোয়াক্কা না করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের টাকা উত্তোলন করেছে।


এসব অভিযোগ প্রাথমিক প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে সাময়িক বরখাস্ত করা হয় এবং কেন চূড়ান্তভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না তা নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে অনুরোধ করা হয়। এছাড়াও আব্দুল মতিন মণ্ডলের জবাব সন্তোষজনক না হওয়ায় জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ)  ধারায়  অপরাধ করায় একই আইনের ৩৪ এর  (৫) ধারা মোতাবেক  আব্দুল  মতিন  মণ্ডলকে পদ থেকে স্থায়ী  অপসারণ  করা হয়।  


চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অবিলম্বে চিঠির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status