|
স্নান-পোশাকে ভাইরাল সেন পরিবারের চার নায়িকা
নতুন সময় ডেস্ক
|
![]() স্নান-পোশাকে ভাইরাল সেন পরিবারের চার নায়িকা কিন্তু তার পরও পঞ্চাশের দশক থেকে সত্তরের দশক পর্যন্ত সুচিত্রাই বাংলা ছবির ‘মহানায়িকা’। এরপর আশির দশক জুড়ে পর্দা মাতিয়েছেন প্রয়াত এই নায়িকার একমাত্র মেয়ে মুনমুন সেন। বাংলার পাশাপাশি ৩০টির বেশি হিন্দি ছবিতে দেখা গেছে তাকে। পরবর্তীতে নতুন শতকের শুরু থেকে মুনমুন সেনের দুই মেয়ে রাইমা সেন এবং রিয়া সেন তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। আজও তারা একই ভাবে জনপ্রিয়। ডিজিটাল মাধ্যম আবিষ্কার হওয়ার পর থেকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের ছবির জন্য যেন মুখিয়ে থাকেন অনুরাগীরা। সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার ‘ঠাম্মা’, মা, বোনের এবং নিজের ছবি পোস্ট করলেন রাইমা সেন। পাশাপাশি জুড়ে দিলেন চারটি ছবি। যেন ৭০ বছরের ইতিহাস ধরা পড়ল সেই ছবিতে। প্রথম ছবিটি সুচিত্রা সেনের। সাদা-কালো ছবিতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সুইমিং পুলের পাশে। পরনে তার তৎকালীন কায়দার স্নান-পোশাক। পরের ছবিটি তাঁর মেয়ে মুনমুন সেনের। কালোর উপরে সাদা ববি ছাপের স্নান-পোশাকে তিনি বসে রয়েছেন। পরের ছবিতে অভিনেত্রী রাইমা সেন। গায়ে কালো পোশাক এবং চোখে কালো চশমা। তিনি শুয়ে রয়েছেন। শেষ ছবিতে ফুল-পাতা ছাপের কালো রঙের স্নান-পোশাক পরে বসে আছেন সেন পরিবারের ছোট সদস্য রিয়া সেন। সব মিলিয়ে এ ছবিগুচ্ছ যেন স্নান-পোশাকের সাহসী পরম্পরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
