ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রী গাইলেন, ‘ওকি গাড়িয়াল ভাই...’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 10:51 PM

প্রধানমন্ত্রী গাইলেন, ‘ওকি গাড়িয়াল ভাইins class=

প্রধানমন্ত্রী গাইলেন, ‘ওকি গাড়িয়াল ভাই

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার (৮ জুন) চিলমারী বন্দর নিয়ে গান গেয়ে শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এর আগে তিনি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন।


এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিলমারী নিয়ে একটা গান আছে, ‘ওকি গাড়িয়াল ভাই…হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে’। আপনারা এই গানটা কেউ জানেন?
এ সময় মন্ত্রিসভার এক সদস্য বলেন, ‘গানটি আমি জানি কিন্তু, গানটি গাওয়া শুরু করলে এখানে কেউ বসে থাকতে পারবে না’।


মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।


সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চিলমারী এলাকায় প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ‘হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে রে’ গানটির লাইন স্মরণ করেন।’


প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের লম্বা ট্রেনিং দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া দক্ষিণাঞ্চলের জন্য বেশি করে সাইলো নির্মাণ করতে বলেছেন।’


ড্রেজিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, স্লুইস গেট নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর আপত্তি আছে। পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বাধা সৃষ্টি করে এমন অবকাঠামো নির্মাণ করা যাবে না। নিয়মিতভাবে মেইনটেন্সে ড্রেজিং করতে বলেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status