|
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি; আর ৬ জুন শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১১ ফেব্রুয়ারির মধ্যে। আর এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৮ জুলাইয়ের মধ্যে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ দুই পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
