|
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র
নতুন সময় ডেস্ক
|
![]() তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র বৃহস্পতিবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি আরও বলেন, এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে, এমনকি সরাসরি সংঘাতেও পৌঁছাতে পারে। চীনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থার’ দিকে ঠেলে দিতে পারে। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এই ইস্যু দুই পরাশক্তির মধ্যে অন্যতম স্পর্শকাতর বিরোধ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : রয়টার্স। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
