|
চাঁদপুরে লঞ্চে প্রসূতি মায়ের সন্তান প্রসব জরুরি সেবা দিলেন কোস্ট গার্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদপুরে লঞ্চে প্রসূতি মায়ের সন্তান প্রসব জরুরি সেবা দিলেন কোস্ট গার্ড বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, আজ ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে এমভি আসা যাওয়া-২ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি সকাল ১১ টায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত গর্ভবতী মহিলার হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম হয় এবং প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত মোহনপুর লঞ্চঘাটে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম উক্ত প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ ঘাটে থাকা ইজিবাইক যোগে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়। তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
