ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 14 May, 2026, 8:57 PM

দীঘিনালায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দীঘিনালায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এসময় দীঘিনালা থানার নন-জিআর ৩২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওসমান (৪০)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওসমান উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৪নং কলোনী এলাকার বাসিন্দা। তার পিতার নাম রমজান খান।

দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status