ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
যমুনায় নৌকাডুবি, শিশুর লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 10:49 PM

যমুনায় নৌকাডুবি, শিশুর লাশ উদ্ধার

যমুনায় নৌকাডুবি, শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে দুইজন।


উদ্ধারকৃত শিশুর নাম তানিয়া (৪)। সে শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে খাষকাউলিয়া ইউনিয়ের জোতপাড়া নৌকা ঘাট থেকে কাঠাঁল বোঝাই একটি ইঞ্জিন নৌকা ১৫জন যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার এলাকায় রওনা হয়। নৌকাটি দেড় কিলোমিটার দূরের চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়।


খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এসময় শিশু তানিয়ার মরদেহ উদ্ধার করা গেলেও তার ছোট বোনসহ আরও একজন নিখোঁজ রয়েছে।  


এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status