|
কালডোয়ার নদীর ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালডোয়ার নদীর ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩/০৫/২০২৬ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাত আনুমানিক ২৩:১০ ঘটিকায় শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজের উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে এএসআই/ মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং ব্রিজের উপর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০০ (আঠারো হাজার) টাকা বলে জানা গেছে। অভিযানে এএসআই/ মোঃ গোলাম কিবরিয়ার সাথে কনস্টেবল মোঃ শরীফ এবং কনস্টেবল পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জামালগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
