ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
দাম্পত্য জীবনের ইতি টানছেন অভিনেত্রী মৌনী রায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 5:00 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 May, 2026, 5:04 PM

দাম্পত্য জীবনের ইতি টানছেন অভিনেত্রী মৌনী রায়

দাম্পত্য জীবনের ইতি টানছেন অভিনেত্রী মৌনী রায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় প্রেম করে সাত পাকে বাঁধা পড়েন ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার সঙ্গে। ২০২২ সালে বাঙালি ও মালায়লাম রীতিতে হওয়া সেই বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও ছিল তুঙ্গে। কিন্তু চার বছরের এ দাম্পত্য নিয়েই এখন শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন জল্পনা। হঠাৎ করেই বদলে গেছে তাদের সম্পর্কের সমীকরণ। এমনটাই ভাবছেন নেটিজেনরা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাদের দাম্পত্যজীবনের জটিল সমীকরণ ভাইরাল হয়ে পড়ে। একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়া। শুধু তাই নয়, অভিনেত্রীর পাতায় আর দেখা যাচ্ছে না স্বামীর কোনো ছবিও।

এমন পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে নেটিজেনদের মাঝে। একসময় যেখানে দুজনের ভালোবাসার নানা মুহূর্ত ভরা ছিল সামাজিক মাধ্যম, এখন সেখানে দেখা যায়, সুরজ নাম্বিয়ার কোনো উপস্থিতি নেই বললেই চলে। 

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলেননি মৌনী রায় কিংবা সুরজ নাম্বিয়ার কেউ-ই। তাই পুরো বিষয়টি এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

অনেক নেটিজেন মনে করছেন, ব্যক্তিগত কারণেও তারকারা অনেক সময় ছবি সরিয়ে ফেলেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সম্পর্কভাঙার খবর নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মৌনী রায়ের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। এখন সবার নজর অভিনেত্রী কবে এ বিষয়ে মুখ খোলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status