ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সাকিবের নেগেটিভ, অপেক্ষায় মুস্তাফিজ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 5:19 PM

সাকিবের নেগেটিভ, অপেক্ষায় মুস্তাফিজ

সাকিবের নেগেটিভ, অপেক্ষায় মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। করোনা মহামারির কারণে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর। ভারত থেকে ফিরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন সাকিব ও মুস্তাফিজ।

গতকাল (৭ মে) কোয়ারেন্টাইনে থেকে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। শনিবার (৮ মে) হাতে পাওয়া খবরে জানা গেছে, প্রথম পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে এই অলরাউন্ডারের। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘গতকাল সাকিবের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। আজ যে ফল হাতে পেয়েছি, সেখানে নেগেটিভ এসেছে। এটি আমাদের রুটিন পরীক্ষার অংশ ছিল। যেহেতু সে ভার‍ত থেকে এসেছে।’

আইপিএল থেকে ফিরে সাকিব উঠেছেন রাজধানী গুলশানের এক হোটেলে। একই বিমানে ফিরেছেন আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সস্ত্রীক মুস্তাফিজ আছেন কারওয়ান বাজারের একটি পাঁচতারকা হোটেলে। সাকিবের গতকাল পরীক্ষা করা হলেও মুস্তাফিজদের নমুনা নেওয়া হয়েছে আজ। এই ফল পাওয়া যাবে আগামীকাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status