লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ শাহজাহান মজুমদারকে সংবর্ধনা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 7:47 PM
লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ শাহজাহান মজুমদারকে সংবর্ধনা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি. লাকসাম পৌরসভার নব-নির্বাচিত প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭নং ওয়ার্ডের দ্বিতীয় বারের মত নির্বাচিত কাউন্সিলর মোঃ শাহজাহান মজুমদারকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দিয়েছে লাকসাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফতেপুর গ্রাম পরিচালনা পরিষদ।
৫ মার্চ শুক্রবার বিকালে ফতেপুর গ্রাম পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন গাজীর সঞ্চালনায় এবং ওয়ার্ড আওয়ামী সহ-সভাপতি ইউনুছ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে - প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কাউন্সিলর মোঃ শাহজাহান মজুমদার।
সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সাখাওয়াত হোসেন সাখন, মোঃ বিল্লাল হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল হক সামু, যুবলীগের সভাপতি নুরে আলম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ হারুন উর- রশিদ প্রমুখ।
সংবর্ধিত অতিথি - দ্বিতীয় বারের মত নির্বাচিত কাউন্সিলর ও নব-নির্বাচিত প্যানেল মেয়র - মোঃ শাহজাহান মজুমদার বক্তব্যকালে তিনি বলেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় এর নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে লাকসাম পৌর শহর।
তিনি- বলেন আমি পুনরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মাননীয় মন্ত্রী মহোদয়সহ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমি আপনাদের সাথে বরাবরই মতই আছি এবং থাকবো। মাদককে না, বলি। বর্তমান আওয়ামীলীগ সরকার জনগনের সরকার, এলাকার সার্বিক উন্নয়নে রাস্তা ও ড্রেনেজ কাজ চলমান আছে। আশাকরি সুন্দর নান্দনিক ভাবে এগিয়ে যাচ্ছে লাকসাম পৌর শহর। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার-নারী পুরুষসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।