ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালী চালাই আমি : এমপি একরামুল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 7:09 PM

নোয়াখালী চালাই আমি : এমপি একরামুল

নোয়াখালী চালাই আমি : এমপি একরামুল

আবদুল কাদের মির্জাকে উদ্দেশ করে নোয়াখালীর ৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘সারা নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের ভাইয়ের ভাই মির্জা কাদের সারা দিন বক বক করতেছিল। সে প্রথমে আমাকে দিয়ে শুরু করছে। যাইতে যাইতে সে তার ভাবি এবং ওবায়দুল কাদেরসহ বাংলাদেশের কোনো নেতা বাদ নেই। লাস্ট পর্যন্ত নেত্রীকে নিয়েও বলছে। সে পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণ বশত কারো কারো সাথে টেলিফোনে কথা হইতেই পারে।’

আজ শুক্রবার দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। তিনি বলেন, ‘গত ছয় দিন আমি ঢাকাতে ছিলাম। আমি নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি উনি মেসেজগুলো দেখছেন।’

একরামুল করিম বলেন, ‘ঢাকায় যাওয়ার পর নেত্রীর সাথে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, “নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরতেছেন?” আমি বলি যে, আমাদের কমিটিটা দরকার। তিনি বলেন, “নোয়াখালী চালায় কে।” আমি বললাম, নোয়াখালী চালাই আমি। উনি বললেন, “নেত্রী কি আপনাকে না চালাতে বলছে।’ আমি বলি না। তিনি বলেন, “নেত্রী জানে যে আপনিই নোয়াখালী চালাবেন। আপনি যান নোয়াখালী চালাতে থাকেন”।’

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চরআমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status