ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 4:05 PM

গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেপ্তার

গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেপ্তার

গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে সমীরণ মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের।

বৃহস্পতিবার (৪ মার্চ) অভিযুক্ত সমীরণকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর আসামি সমীরণ মণ্ডলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগির ফার্মে কাজ করেন। তার বাড়িতে গোত্রীয় সম্পর্কের ভাই সমীরণ মণ্ডলের যাতায়াত ছিল। এ সুযোগে ভাবির সঙ্গে সখ্য গড়ে তোলে সমীরণ। সুযোগ বুঝে গত বছরের ৪ মে গোপনে ভাবির গোসলের ভিডিও ধারণ করে সমীরণ। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকার ধর্ষণ করে। পরে ভিডিও ডিলিট করার শর্তে আবারও ধর্ষণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী।

এরপর বুধবার (৩ মার্চ) রাতে পাইকগাছা থানায় নারী নির্যাতন ও দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় রাতেই আসামি সমীরণকে গ্রেপ্তার করে পুলিশ।



সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status