চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরো দুইটি নির্দেশনা জারি করা হয়েছে। সংবাদ সম্প্রসারন
বৃহস্পতিবার (৪ মার্চ) একাডেমিক কাউন্সিলের সভা শেষে এ নির্দেশ মানতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়।
জারি করা অফিস আদেশে বলা হয়, যেসব ইন্টার্ন চিকিৎসক ছাত্রাবাসে অবস্থান করছে তাদের সিট ছেড়ে দিতে হবে। মে ২০' ও জুলাই ২০' পরিক্ষার্থী ছাড়া অন্যদের ৪ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয় হোস্টেল ত্যাগ করতে হবে। ৫ম বর্ষের ব্লক পোস্টিং এ যারা অধ্যায়নরত রয়েছেন কলেজ একাডেমিক কো-অর্ডিনেটর বরাবরে মুচলেকা দিয়ে হোস্টেলে অবস্থান করার অনুমতি গ্রহণ করতে হবে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত চমেক ও সংশ্লিষ্ট এলাকায় মিটিং, মিছিল, সভা, সমাবেশ করতে নিষেধ করা হয়েছে।
এদিকে, ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং কক্ষ ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ মার্চ) আধিপত্য বিস্তারের জের ধরে কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করা হয়।