ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মাদারীপুরে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 February, 2021, 8:31 PM

মাদারীপুরে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

মাদারীপুরে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

মাদারীপুরে দেশীয় বিলুপ্ত প্রজাতির একটি শকুন পাখি উদ্ধার করেছে জেলা বন বিভাগের কর্মকর্তারা। সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজারের ‘কাঁচা বাজার’ গলি থেকে শকুন পাখিটিকে উদ্ধার করা হয়েছে।

বন কর্মকর্তারা জানিয়েছেন, পাখিটিকে চিকিৎসা সেবা দিয়ে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হবে।

মাদারীপুর জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, বিকেলে পুরান বাজারের কাঁচা বাজারে স্থানীয় লোকজন শকুন পাখিটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুন পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে এনে পাখিটির চিকিৎসা সেবা করছি।

মাদারীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পাখিটিকে কিছুটা ক্লান্ত দেখা যাচেছ। আপাতত কোনো ধরনের ওষুধ প্রয়োগ করিনি। তবে পাখিটিকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের মাংস এনেছি। এগুলো খাওয়ানোর পরে আশা করছি, শকুনটি শারীরিক ক্লান্তি দূর হয়ে সুস্থ হয়ে উঠবে। এরপরেও যদি কোনো ধরনের ওষুধপত্র খাওয়ানোর প্রয়োজন পড়ে; সে ব্যবস্থা করবো।

এদিকে জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, শকুন পাখিটিকে খুলনা বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে খবর দিয়েছি। তারা এসে সুন্দরবনে ছেড়ে দেয়ার জন্য খুব কম সময়ের মধ্যেই নিয়ে যাবে বলে জানিয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status