ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৩ মেয়ে অসুস্থ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 10:24 PM

পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৩ মেয়ে অসুস্থ

পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৩ মেয়ে অসুস্থ

কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্বীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছে এক শিশুসহ তিন মেয়ে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, সঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। আশংকাজনক অবস্থায় অসুস্থদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব গ্রামের লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান লনা মালাকার। বাকিদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status