ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘কমান্ডো’ ছবির শুটিং বন্ধে কওমী সংগঠনের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 10:14 PM

‘কমান্ডো’ ছবির শুটিং বন্ধে কওমী সংগঠনের মানববন্ধন

‘কমান্ডো’ ছবির শুটিং বন্ধে কওমী সংগঠনের মানববন্ধন

‘কমান্ডো’ ছবির শুটিং বন্ধ করে নির্মাতা ও প্রযোজককে গ্রেপ্তার এবং সিনেমাটি নি‌ষিদ্ধ করার দাবিতে চাঁদপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ এনে বুধবার (৬ জানুয়ারি) চাঁদপুর জেলা কওমী যুব সংগঠ‌নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহ‌রের জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে সড়‌কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে চাঁদপু‌রে আগামী ১৬, ১৭, ১৮ জানুয়া‌রি মু‌ভি‌টির শু‌টিং বন্ধের দাবি জানানো হয়েছে। মানববন্ধন শে‌ষে এ সংক্রান্ত চাঁদপু‌রের জেলা প্রশাসক বরাবর এক‌টি স্মারক‌লি‌পি পেশ করা হয়।

চাঁদপুর জেলা কওমী যুব সংগঠ‌নের সভাপ‌তি মাওলানা মো. আবুল হাসানাতের সভাপ‌তি‌ত্বে ও অর্থ সম্পাদক মুফ‌তি নূ‌রে আলমের প‌রিচালনায় এতে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা কওমী সংগঠ‌নের সহ-সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মুফ‌তি সিরাজুল ইসলাম।

নেতৃৃবৃন্দ বলেন, ‘এই ধরণের ছবির শুটিং চাঁদপুরের তৌহিদি জনতা কোনোভাবে হতে দেবে না। শুটিং স্থান ঘেরাও করা হবে। অবিলম্বে এই ছবির সংশ্লিষ্টদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন কওমী যুব সংগঠ‌নের সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হো‌সেন, সহ-সভাপ‌তি মাওলানা মুফ‌তি শাহাদাৎ হো‌সেন কা‌শেমী, মাওলানা নুরুল আমিন জিহাদী, সহ-সভাপ‌তি মাওলানা হা‌বিবুর রহমান, সহ সম্পাদক মুফ‌তি মাহবুবুর রহমান, মুফ‌তি তা‌রেক হাসান, সহ সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা ই‌দ্রিস, সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা মুফ‌তি আ‌শেক এলাহী প্রমুখ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status