ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
তা‌হেরপুর পৌর মেয়র আবুল কালামের শীতবস্ত্র বিতরণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 8:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 31 December, 2020, 8:18 PM

তা‌হেরপুর পৌর মেয়র আবুল কালামের শীতবস্ত্র বিতরণ

তা‌হেরপুর পৌর মেয়র আবুল কালামের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর তাহেরপুর পৌরসভায় শীতার্ত অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হ‌য়ে‌ছে । এ উপলক্ষে বুধবার ও বৃহস্প‌তিবার পেীরসভার ৯‌টি ওয়া‌র্ডে প্রধান অতিথ‌ি হি‌সে‌বে তাহেরপুর পৌরসভার দুই বারের সফল মেয়র ও পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপ‌স্থিত থে‌কে শীতবস্ত্র বিতরন ক‌রেন।

তা‌হেরপুর পৌরসভায় ৯‌টি ওয়া‌র্ডের দ‌রিদ্র শীতার্ত‌দের মাঝে প্রায় ১ হাজার পিছ কম্বল ও ৫'শ চাদর বিতরন করা হয়।

এ সময় মেয়র আবুল কালাম আজাদ ব‌লেন, আমি সেবক হি‌সে‌বে সর্বদা অসহায়,দুঃখী ও নিপীড়িত মানু‌ষের পা‌শে আছি এবং ভ‌বিষ্য‌তেও থাক‌বো। তি‌নি আরও ব‌লেন, এলাকার বিত্তবান‌দের অসহায়‌দের প্র‌তি সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে দেয়ার আহব্বান জানান।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যা‌নেল মেয়র  কাউ‌ন্সিলর বাবুল খাঁ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রইছ উ‌দ্দিন,‌পৌর আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক র‌ফিকুুল ইসলাম র‌ফিক, বাগমারা মাদক ও সন্ত্রাস প্র‌তি‌রোধ ক‌মি‌টির আহব্বায়ক সাংবা‌দিক এস এম সামসু‌জ্জোহা মামুন, পৌর আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক জা‌হিদ আকরাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সী‌বেন প্রামা‌নিক, যুগ্ম সাধারন সম্পাদক কা‌র্তিক সাহা, ২ নম্বর ওয়ার্ড সভাপ‌তি আজম আলী ও সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজ উদ্দিন মমিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, 8 নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম প্রমুখ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status