আগামী শিক্ষাবর্ষে বশেমুরবিপ্রবি'তে কমানো হবে আসন সংখ্যা উপাচার্য !
সজিবুর রহমান
প্রকাশ: Thursday, 31 December, 2020, 8:14 PM
আগামী শিক্ষাবর্ষে বশেমুরবিপ্রবি'তে কমানো হবে আসন সংখ্যা উপাচার্য !
আগামী নতুন শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কমানো হবে ভর্তির প্রায় অর্ধেক আসন সংখ্যা। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড একিউএম মাহবুব।
উপাচার্য ড একিউএম মাহবুব বলেন, বশেমুরবিপ্রবির এই ছোট ক্যাম্পাসে আগের শিক্ষাবর্ষগুলোতে প্রচুর শিক্ষার্থী ভর্তি করা হলেও পরবর্তী ভর্তি পরীক্ষা থেকে এ সংখ্যা কমিয়ে আনা হবে। বিজ্ঞান অনুষদের প্রতি বিভাগে ৩৫ থেকে ৪০ জন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতি বিভাগে ৫০ করে ৬০ জন করে সর্বোচ্চ ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে তিনি জানান।
এছাড়া তিনি বলেন, প্রতিটি শ্রেণিকক্ষ আধুনিকায়ন করা হবে। মাস্টার প্লানিংয়ের মাধ্যমে অত্যাধুনিক হল নির্মাণ করা হবে। খেলার মাঠ উন্নয়ন করে আন্তবিশ্ববিদ্যালয় খেলার আয়োজন করা হবে।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ছিলো ৩০৭০টি। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে যা ১৬০০ নামিয়ে আনার ঘোষণা দেন বশেমুরবিপ্রবি উপাচার্য। ময় ডেস্ক