ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবার আগে ২০২১ সালকে স্বাগত জানাল যে দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 7:30 PM

সবার আগে ২০২১ সালকে স্বাগত জানাল যে দেশ

সবার আগে ২০২১ সালকে স্বাগত জানাল যে দেশ

২০২০ সালকে বিদায় জানাতে বিশ্বজুড়ে প্রস্তুতি নিচ্ছে অনেক দেশ। এরই মধ্যে সবার আগে ২০২১ সালকে স্বাগত জানিয়েছে সামোয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামোয়া সরকারের ফেসবুক পেজে দেশটির প্রধানমন্ত্রী তুলিয়েপা আইয়োনো সাইলিলি মালিয়েলেগায়োই ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

গ্রিনিচ মান সময় ১০টায় দেশটির রাজধানী শহর আপিয়াতে আতশবাজি ফুটিয়ে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হয়। প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতির একাংশেও নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হয়েছে।

সামোয়া ও কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ।

পরে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্বপূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিরিবাতিজুড়ে এখন একটি তারিখই থাকে। সবার আগে সামোয়ার সঙ্গে পুরো কিরিবাতি উদযাপন করতে পারে ইংরেজি নববর্ষ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status