ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাপ দিয়ে ম্যাসাজ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 7:37 PM

সাপ দিয়ে ম্যাসাজ!

সাপ দিয়ে ম্যাসাজ!

মিশরে শুরু হয়েছে সাপ দিয়ে স্পা! কায়রো শহরের এক স্পা সেন্টারে জ্যান্ত সাপ দিয়ে বডি ম্যাসাজ করা হচ্ছে। পদ্ধতি অনুসারে প্রথমে সারা শরীরে যেখানে ম্যাসাজ করা হবে সেখানে তেল লাগানো হয়। আর তার পরেই শরীরে উপরে একটি সাপ ছেড়ে দেওয়া হয়। যে এঁকেবেঁকে ঘুরে বেড়াবে পিঠ থেকে মুখের উপরে।

অবশ্য সাপকে নির্দেশ দেওয়ার জন্য স্পায়ের একজন কর্মী উপস্থিত থাকবেন। তিনিই নিয়ন্ত্রণ করবেন সাপের চলাফেরা, দরকার মতো এক বা একাধিক সাপ ছেড়ে দেবেন ক্লায়েন্টের শরীরে!
শুনতে অবাক লাগলেও ক্লায়েন্টের ভিড় কিন্তু হচ্ছে সেখানে। এই স্পাতে গিয়ে ম্যাসাজ করেছেন ডিয়া জেইন নামে এক ব্যক্তি। আর তিনি বলেছেন যে প্রথম প্রথম বেশ ভয় লাগলেও পরে তার দারুণ আরাম লেগেছিল। ম্যাসাজের শেষে তিনি রিল্যাক্সও অনুভব করেছেন। কিন্তু সবাই যে তার মতো সাহসী হবেন, তেমনটা তো আর! সে ওই স্পা যতই নির্বিষ সাপ ব্যবহার করুক না কেন!

ডিয়া জেইন এই সাপ ম্যাসাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে টুইটারে। কেউ কেউ সাহস দেখিয়ে এটাকে দারুণ ব্যাপার বললেও, বেশিরভাগ নেটিজেনই বলেছেন এমন ধারার আরামের তাদের প্রয়োজন নেই!

যাদের হৃদয় দুর্বল, তাদের জন্য এই ম্যাসাজ নয়। আর তাই তো নেটিজেনরা পদ্ধতিটাকে অসংখ্য ধন্যবাদ জানালেও বলতে ভুলছেন না যে হাত দিয়েই ম্যাসাজ করানোর সাবেকি ধরন তারা ভালোবাসেন!

স্পাতে এভাবে সাপের ব্যবহার দৃষ্টি এড়ায়নি পশুপ্রেমীদেরও। এমনিতেই মানবজাতির ধ্বংসাত্মক লীলায় পৃথিবী থেকে অর্ধেক প্রজাতির সাপ বিলুপ্ত হয়ে গেছে। তার উপরে এই ভাবে পশুদের উপরে অত্যাচার চালানো মেনে নেওয়া যায় না বলেও প্রতিবাদ করেছেন অনেকে!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status