|
মোবাইলে প্রেম, বিয়ের পরদিনই স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও বর
নতুন সময় প্রতিবেদক
|
|
মোবাইলে প্রেম, বিয়ের পরদিনই স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও বর স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার পাচ্চর গোয়ালকান্দা গ্রামের এক সন্তানের জননী বিধবা নারীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বেশ কয়েকদিন মোবাইলে কথা বলে ওই প্রতারক হৃদয়। প্রতারক হৃদয় রাজধানীর গাবতলীর ঠিকানা দিয়ে তার বাবা-মা বেঁচে নেই বলে ভালোবাসার অভিনয় করে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় রোকেয়াকে। ভুক্তভোগী ওই নারী জানান, হৃদয় আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে। বিয়ের পরেরদিন সে কৌশলে আমার ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। আমি এই প্রতারকের বিচার চাই। তিনি আরও বলেন, আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। নতুন ঘর-সংসারের আশায় আমি ওকে বিয়ে করেছি। ও যে আমার সাথে এমন প্রতারণা করবে আমি বুঝতে পারিনি। শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
