ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন মেয়র তাপস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 2:33 PM

ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন মেয়র তাপস

ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরে সব ধরনের দুর্নীতি, অবৈধ দখল বা অন্যান্য অনিয়ম বন্ধ করার প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার ফজলে নুর তাপস। প্রতিশ্রুতি অনুযায়ী দৃশ্যমান কিছু কাজও শুরু করেন।

নতুন মেয়রের উদ্যোগের মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে ফুলবাড়িয়া মার্কেটের দোকানদারদের উচ্ছেদ। কিন্তু এই উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে বহুমুখি বিতর্ক।

দোকান মালিকরা অভিযোগ করেন, আগের মেয়র সাঈদ খোকনের প্রশাসন বিভিন্ন অংকের অর্থ নিয়ে দোকান বরাদ্দ দিয়েছে। নতুন মেয়র সেই অভিযোগ খারিজ করে জানান, সিটি করপোরেশন কোনো অর্থ পায়নি। সাবেক ও বর্তমান দুই মেয়রের মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়। এখনো চলছে সেই অবস্থা। এর মধ্যে নতুন করে কড়া মন্তব্য করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাঈদ খোকন বলেছেন, ‘দেলুর ফাঁদে পা দিয়ে মেয়র তাপস ফেঁসে গেছেন। তাকে ভুল বুঝিয়ে মার্কেট ভাঙিয়ে নতুন ভবন নির্মাণ করতে চায় দেলু। কারণ নতুন ভবন নির্মাণ হলে মার্কেট সমিতির এই নেতা দোকান বরাদ্দ দিয়ে টাকা ইনকাম করতে পারবে।’

মেয়র তাপসের প্রশাসন বর্তমানে যেভাবে ফুলবাড়িয়া মার্কেটের দোকানদারদের উচ্ছেদ করেছে সেটা অবৈধ বলেও মন্তব্য করেন সাঈদ খোকন।

মার্কেট উচ্ছেদের ফলে তাপস এখন পুরান ঢাকায় সমালোচনার মুখে পড়েছেন এবং দলের ক্ষতি করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘তাপস নিজে দেলুকে দিয়ে এই ধরনের নোংরামি করাচ্ছে, যার মাধ্যমে সে তার নিজের ও দলের (আওয়ামী লীগ) ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

ফুলবাড়িয়া মার্কেটের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, দোকান বরাদ্দের জন্য আসামিদের প্রায় ৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status