ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
আসছে বছর ওজন বাড়াতে পাতে রাখুন এসব খাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 11:44 AM

আসছে বছর ওজন বাড়াতে পাতে রাখুন এসব খাবার

আসছে বছর ওজন বাড়াতে পাতে রাখুন এসব খাবার

শরীরের ওজন কমানো নিয়ে মানুষ যতটা সচেতন ততটা কিন্তু ওজন বাড়াতে নন। তবে একদল মানুষের ওজন বাড়ানো নিয়েও চিন্তার শেষ নেই। বেশি করে খাবার খেয়েও ওজন বাড়ে না তাদের। এক্ষেত্রে সঠিক ডায়েট অবশ্যই মানতে হবে।

সঠিক মাত্রার খাবারই পারে আপনার ওজন বাড়াতে। ওজন শুধু বাড়বেই না সুস্থও রাখবে শরীর। তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে পাতে রাখুন এসব খাবার।

ভাত
ওজন বাড়াতে নিয়মিত ভাত খান। এক কাপ ভাতে রয়েছে ২০০ ক্যালোরি, ৪৪ গ্রাম কার্ব ও খুব সামান্য ফ্যাট। ভাতের সঙ্গে মাছ-মাংস কিংবা সবজি দিয়ে তৈরি করে ফেলা যায় রাত অথবা দুপুরের স্বাস্থ্যকর খাবার।

বাদাম
বাদাম ও বাদাম থেকে তৈরি মাখন খেতে পারেন ওজন বাড়াতে চাইলে। এটি ফ্যাটের অন্যতম স্বাস্থ্যকর উৎস। মিক্সড বাদাম খেলে পুষ্টির চাহিদাও পূরণ হবে ঠিকঠাক।

মাংস
প্রোটিন বাড়ান খাদ্য তালিকায়। এজন্য খেতে পারেন মাংস। স্বাস্থ্যকর ফ্যাটের উৎস মুরগির মাংস খেলে ভালো থাকবে হৃদযন্ত্রও।

সামুদ্রিক মাছ
ফ্যাটি ফিশ বা সামুদ্রিক বড় মাছ রাখুন পাতে। খেতে পারেন স্যামন মাছ। ২৪০ ক্যালোরি পাওয়া যায় এই মাছ থেকে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান তো রয়েছেই। রূপচাঁদা ও কোরাল মাছও পুষ্টিগুণ সমৃদ্ধ।

আঁশযুক্ত সবজি
এক্সট্রা ক্যালোরি ও কার্বের জন্য খাদ্য তালিকায় রাখুন আঁশযুক্ত সবজি। মিষ্টি আলু, ভুট্টা, বরবটি ও মটরশুঁটি ধরনের সবজি খান বেশি করে।

দুধ
ক্যালসিয়াম, প্রোটিন, কার্ব ও ফ্যাট সমৃদ্ধ দুধ খান রোজ। এটি ওজন বাড়ানোর পাশাপাশি হাড় ও দাঁতও মজবুত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status