ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২০ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 11:47 AM

বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২০ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২০ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ ট্রাকে ১২০ টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা।

বুধবার বিকাল ৫টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

সিঅ্যান্ডএফ এজেন্ট এএস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান পণ্য চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউসে দাখিল করেছেন। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে। এর পর দিনাজপুরের উদ্দেশে রওনা হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল জানান, ভারত থেকে ১২০ টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খননকাজ পরিচালনার জন্য। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক লাখ ৯৪ হাজার ৯১৮ মার্কিন ডলার মূল্যের ১২০ টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status