|
শিশু ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতএক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() শিশু ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতএক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রওশন শেখ সাতক্ষীরা জেলার তালা উপজেলা পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ। আদালত সূত্রে জানা যায় , ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে রওশন শেখের চায়ের দোকানের পেছনে যায়। সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পাটকেলঘাটা থানায় মামলা করেন। ২০২৫ সালের ২৩ মে মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ শুনানি করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
