ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
চাটমোহরে অনিয়মের অভিযোগ এনে দুই বিদ্রোহী প্রার্থীর ভোটবর্জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 December, 2020, 1:09 PM

চাটমোহরে অনিয়মের অভিযোগ এনে দুই বিদ্রোহী প্রার্থীর ভোটবর্জন

চাটমোহরে অনিয়মের অভিযোগ এনে দুই বিদ্রোহী প্রার্থীর ভোটবর্জন

পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে দুই বিদ্রোহী প্রার্থী ভোটবর্জন করেছেন। সোমবার সকাল ১০টার দিকে চাটমোহর পৌর সদরের সবুজ সংঘ ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন বিএনপির বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী প্রফেসর আবদুল মান্নান (প্রতীক মোবাইল ফোন)।

অপরদিকে বেলা ১১টার দিকে ছোট শালিখা মহল্লার বাসভবনে সংবাদ সম্মেলনে ভোটবর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (প্রতীক জগ)।
দুই বিদ্রোহী প্রার্থী অভিযোগ করে জানান, সকালে ভোটগ্রহণ শুরুর পর নৌকার এজেন্ট ও কর্মীরা অন্যান্য প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়। এছাড়া সব ভোট কেন্দ্র দখলে নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন।

বুথে ইভিএমের গোপন কক্ষে নৌকার এজেন্টরা ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানিয়েও ফল হয়নি। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করা হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ভোটবর্জনের খবর তার জানা নেই। তবে নির্বাচনের পরিবেশ ভালো আছে। ভোটাররা ভোট দিচ্ছেন। কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোট কেন্দ্র দখলের অভিযোগ সঠিক নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status