ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 7:42 PM

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা

যমুনা নদীভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বুধবার (২ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এবিজি ফাউন্ডেশনের এই সহায়তায় প্রধান অতিথি হিসেবে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, ‘নদীভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে সহায়সম্বলহীন হয়ে পড়া এই প্রান্তিক ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তাদের দুর্ভোগ কমাতে এবং সংকটকালীন মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতেই এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।

মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status