|
ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে ও আজ বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে সিএনজি চালকরা। ভরাডোবা হাইওয়ে থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে সিএনজি চালকরা গতকাল মঙ্গলবার রাত, ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভকলুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০ টার দিকে খবর আসে গ্যাস না পেয়ে এসএনএস সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। এমন খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি ২০/২৫ জন সিএনজি চালক মহাসড়কের মাঝখানে একটি সিএনজি দাড় করিয়ে সড়ক অবরোধ করে রাখে। পনে আমি জানতে চাই- কারা সড়ক অবরোধ করেছে? তখন কেউ কোন কথা বলেনি। এমতাবস্তায় আমিসহ পুলিশের অন্যান্য সদস্যরা সিএনজি সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, এসএনএস পাম্পে গ্যাস ছিল না। তাই সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করে। এদিকে, আজ বুধবার সকাল ১০ টার দিকে জেলার ত্রিশাল উপজেলায় সিএনজি চালকরা নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিম ও স্থানীয় সুত্র জানায়, সকাল সাড়ে দশটা থেকে বেলা ১১ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাকচর রোডের মাথায় গাড়ি থামিয়ে রাস্তা অবরোধ করে সিএনজি চালকরা। ফলে মহাসড়কের পূর্বপাশে সকল যানবাহন আটকে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। সিএনজি চালকরা জানান, সিএনজিতে নামমাত্র গ্যাস দিচ্ছে। এক থেকে দুই ট্রিপ মারার পর আবার গ্যাস শেষ হয়ে যায়। অথচ একবার গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এমতাবস্থায় আমাদের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এক বেলা খাই তো, আরেক বলা না খেয়ে থাকতে হয়। এ বিষয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তালেব বলেন, মাত্র কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল। পরে আমি এবং টিআই সাইফুল ইসলাম মিলে যানচলাচল স্বাভাবিক করি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
