আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু হঠাৎ নেমে যায় পারদ। সকাল ৯টায় রেকর্ড করা হয় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস; যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসে দুইবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গেল ১২ ডিসেম্বর ১২.৪ ডিগ্রি সেলসিয়াস ও আজ ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।