ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
শিক্ষককেই শিক্ষামন্ত্রী করছেন বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:44 PM

শিক্ষককেই শিক্ষামন্ত্রী করছেন বাইডেন

শিক্ষককেই শিক্ষামন্ত্রী করছেন বাইডেন

আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়নের আগেই তিনি একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করলে একজন শিক্ষককে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। অবশেষে মার্কিনীদের ভোটে বিজয়ী এ প্রেসিডেন্ট তার কথা রাখলেন।

জো বাইডেন নতুন শিক্ষামন্ত্রী হিসেবে লাতিন বংশোদ্ভূত মিগুয়েল কারডোনাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। কারডোনা বর্তমানে কানেকটিকাট রাজ্যের শিক্ষা কমিশনার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি শিক্ষকতা করেছেন।

গত বুধবার এক অনুষ্ঠানে কারডোনার প্রশংসা করে বাইডেন বলেন, করোনা পরবর্তী সময়ে স্কুলগুলোয় পুনরায় ক্লাস চালুর ক্ষেত্রে কারডোনা মূল ভূমিকা পালন করবেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।

৪৫ বছর বয়সী কারডোনা বলেন, এক শিক্ষা কমিশনার, এক পাবলিক স্কুলের অভিভাবক এবং সাবেক পাবলিক স্কুলের শ্রেণিশিক্ষক হিসেবে আমি জানি, এ বছর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য কত চ্যালেঞ্জপূর্ণ ছিল। এটি আমাদের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘকালীন বৈষম্যের মধ্যে ফেলেছে। দিন দিন এ সমস্যা আরো বিস্তৃত হচ্ছে।

এর আগে, মনোনয়নের দৌড়ে থাকার সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলে আমি প্রথমে যা করব তা হলো, শিক্ষামন্ত্রী হবেন একজন শিক্ষক। এটা কোনো কৌতুক নয়। শিক্ষামন্ত্রী হবেন একজন স্কুলশিক্ষক। আমি প্রতিজ্ঞা করছি।

বাইডেন এ সময় বলেন, আমি এও নিশ্চিত করছি, তিনি আমার স্ত্রী হবেন না।’ জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও শিক্ষক। বাইডেনের বক্তব্যর সময় জিল সামনেই বসে ছিলেন।  


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status