ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:38 PM

শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

নীলফামারীর ডোমারে শিশু ধর্ষণ মামলায় মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে ধর্ষণের শিকার শিশু মা থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নীলফামারী সদরের পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ডোমার থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় মারুফকে গ্রেফতারের আদালতে পাঠানো হয়। মারুফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দুপুরে ডোমার পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে মারুফ। মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসার আগেই মারুফ পালিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status